POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর পুলিশের ঈদ উপহার পেল অসহায় মানুষ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৩ | সময়: ১২:১৯ পূর্বাহ্ণ

পুলিশ শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে দায়িত্বই পালন করে। এমনটা না। মানবিক কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তার বেশকিছু উদাহরণ এর মধ্যে দেশের মানুষের কাছে প্রশংসাও কুড়িয়েছে।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করতে গিয়ে চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ এসব কথা বলেন।

বুধবার (১৯ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ লাইনসের ড্রিল শেডে সহস্রাধিক দরিদ্র অসহায় নারী ও পুরুষের মাঝে চিনি, সেমাই, পোলাও চাল, তেল এমন আরো কিছু খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এতে বাদ পড়েনি শারীরিক প্রতিবন্ধীরাও।

পুলিশ বাহিনীর পক্ষ থেকে এসব সামগ্রী তুলে দেন পুলিশ সুপার মিলন মাহমুদ।

পুলিশ সুপার বলেন, ইসলাম সাম্য ও শান্তির ধর্ম। তাই ঈদ উৎসবসহ অন্যান্য আয়োজনগুলো ধনী-দরিদ্র এক হয়ে উদযাপন করা এই শান্তির ধর্মের বিধান।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও ক্রাইম) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত সজীব, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, জেলার আটটি থানা এলাকায় দরিদ্র অসহায় নারী ও পুরুষের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী তুলে দেন সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত কর্মকর্তারা।

অন্যদিকে, চাঁদপুরে পুলিশ বাহিনীতে কর্মরত নারী ও পুরুষ মিলিয়ে প্রায় ১৬ শ জনের মাঝে একই রঙের ঈদ উপহার নতুন পাঞ্জাবি বিতরণ করেন পুলিশ সুপার মিলন মাহমুদ।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন