POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে এমপি’র ঈদ উপহার পেল উপজেলা ও পৌর ছাত্রলীগ

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৩ | সময়: ৭:৫১ অপরাহ্ণ

এমপি’র ঈদ উপহার(নগদ অর্থ) পেলো উপজেলা ও পৌর ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সোমবার সকালে চাঁদপুর ৫ আসনের সংসদ সদস্য ও সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব:) রফিকুল ইসলাম বীর এমপি’র পক্ষে ঈদ উপাহর বিতরণ করেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি।

সকালে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের অফিস কার্যালয়ে নেতা কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।

ইদ উপহার বিতরণ কালে মেহেদী হাসান রাব্বি বলেন, হাজীগঞ্জ-শাহরাস্তি মাটি ও মানুষের নেতা মেজর (অব:) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি’র নিজস্ব অর্থায়নে উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের ঈদ উপহার নগদ অর্থ প্রদান করায় ধন্যবাদ জানান।

মেজর (অব:) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি’র জন্য দোয়া চেয়ে আরো বলেন তিনি যেন সবসময় সুস্থ থাকে এবং সফলভাবে হাজীগঞ্জ-শাহরাস্তির নেতাকর্মীদের মাঝে সবসময় যেনো এভাবে থাকতে পারে এই প্রত্যাশা করেন তিনি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন