ডুবোচর জেগে আছে সথীনের মত
পলির আস্তরে নদী ধুকে নব্যতায়
দূরগামী তরী ছেড়ে গেছে কবে
ফেরা না ফেরার যত দ্বিধা সংশয়।
অতিব নিকটজন সেও বাড়ায়-পা
প্রতিকূল হাওয়ায়
এমনি অপ্রত্যশায় অনিবার্য দিন আসে
বিগত দিনের কাছে স্মৃতির বিলাপ।
হ্রাস পেতে পেতে ভূগোল শরীর
নিজের আঙিনা স্পর্শ
দেখ-
অচল বন্দরে আর ভিড়ে না নাবিক
নোঙর ফেলে না আগেকার মতো
গহীনে হারায়….।