POPULAR BD NEWS
Popular BD News Logo

স্বাধীনতা ও ঈদ

ইকবাল পারভেজ | প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৩ | সময়: ২:০৯ অপরাহ্ণ

যদি ঈদের চাঁদ দেখতে চাও
প্রিয়া কে বলো ছাদে যেতে
আর তুমি সতর্ক চোখ রাখো পশ্চিম আকাশে

যদি সূর্য দেখতে চাও
বাংলাদেশের পতাকা দেখে নাও

সব ঈদে চাঁদ উঠে
একাত্তরে আমাদের উঠে নি চাঁদ
রক্তগঙ্গায় ভুলে গেছে কক্ষপথ

প্রিয়া যদি আমাকে দেখতে চাও
আয়নার সামনে দাঁড়াও।

স্বাধীনতা হলো প্রতিদিন ঈদ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন