হাজীগঞ্জে দু’ই শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি পরিক্ষার্থীদের উদ্যোগে হতদরিদ্রদের খাদ্য সহায়তা করা হয়।
সোমবার বিকালে ৫নং সদর ইউনিয়নের সুহিলপুর উচ্চ বিদ্যালয় ও সুহিলপুর এবিএস ফাজিল ডিগ্রি মাদ্রাসা’র এসএসসি পরিক্ষার্থীদের প্রচেষ্টায় ও ইউনিয়ন চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমনের আর্থিক ও সার্বিক দিকনির্দেশনা মোতাবেক সুহিলপুর এলকায় হতদরিদ্র ও অসচ্ছল পরিবারগুলোর মধ্যে এসব খাদ্য সহায়তা দেয়া হয়।
খাদ্য সহায়তার সময় পরিক্ষার্থী মাহাবুব আলম দোয়া চেয়ে বলেন, এসএসসি পরীক্ষায় একটি ভালো রেজাল্ট সবাইকে যোনো উপহার দিতে পরি। এছাড়াও আমরা সর্বদা সামাজিক সকল কার্যক্রম পরিচালনা করে যাবেন।
চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন বলেন, আজকের তরুণরাই আগামীদিনের নেতৃত্ব দিবে। প্রতিটি পাড়া মহল্লায় শিক্ষার্থীদের মাধ্যমে সামাজিক কার্যক্রমে নিয়োজিত রাখার চেষ্টা করবো।
ওইসময় উপস্থিত ছিলেন, এসএসসি পরিক্ষার্থী মো. শাকিল আহমেদ, মো. রাজমি আহমেদ, রবিউল হাসান নাঈম, তৌহিদুর রহমান তামিম, নাঈম হোসেন, মো. হাসান প্রমুখ।