POPULAR BD NEWS
Popular BD News Logo

রমজানের শেষ দশকে অধিক ইবাদত করতেন নবীজি (সা.)

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৩ | সময়: ৪:৪৩ পূর্বাহ্ণ

আয়েশা (রা.) বলেন, ‘যখন রমজানের শেষ দশক আসত তখন নবী (সা.) তাঁর লুঙ্গি শক্ত করে বাঁধতেন (অধিক পরিমাণ ইবাদতের প্রস্তুতি নিতেন) এবং রাত্র জেগে থাকতেন ও পরিবার-পরিজনকে জাগিয়ে দিতেন।’ (সহিহ বুখারি, হাদিস : ২০২৪)

সংক্ষিপ্ত ব্যাখ্যা : মহিমান্বিত রমজানের শ্রেষ্ঠতম সময় তার শেষ দশক। কেননা এই দশকে রয়েছে এমন একটি রাত, যা হাজার মাসের চেয়ে উত্তম। পবিত্র কোরআনে যে রাতের শ্রেষ্ঠত্বের ঘোষণা রয়েছে। মহানবী (সা.) রমজানের শেষ দশকে অধিক পরিমাণ ইবাদত করতেন। তিনি রাত জেগে ইবাদত করতেন। পরিবার পরিজনকেও তাতে উদ্বুদ্ধ করতেন। ‘লুঙ্গি শক্ত করে বাঁধতেন’ বাক্য দ্বারা ইবাদতের সৃদৃঢ় প্রত্যয় উদ্দেশ্য। কেননা আরবরা লুঙ্গি বাঁধা বাক্য দ্বারা যে কোনো কাজের দৃঢ় প্রত্যয়কে বোঝায়। হাদিসে পরিবার-পরিজনকে ভালো কাজে উৎসাহিত করার অনুপ্রেরণা রয়েছে।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন