POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে দুই কেজি গাঁজা’সহ সোহেল গ্রেফতার

মো. হোসেন বেপারী - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৩ | সময়: ৮:৫৬ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে দুই কেজি গাঁজা’সহ চাঁদপুরের সোহেল চৌধুরী (৩৬) কে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এনায়েতপুর হাজী আব্দুর রশিদ ফার্নিচার হাউজের সামনে থেকে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুল আজিজ ও তার সঙ্গীয় ফোর্স শপিং ব্যাগে করে সরবরাহের সময় দুই কেজি গাঁজা’সহ তাকে গ্রেফতার করা হয়। যার আনুমানিক বাজার দাম ৪০ হাজার টাকা।

গ্রেফতারকৃত মাদক কারবারি চাঁদপুর পৌরসভার ১৩নম্বর ওয়ার্ড বাহের খালিশাড়ুলী ভূঁইয়া বাড়ির আবুল খায়ের চৌধুরীর ছেলে সোহেল চৌধুরী।

থানার উপ-পরিদর্শক আব্দুল আজিজ পপুলার বিডিনিউজকে জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা রজু করে জেল হাজতে প্রেরন করা হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন