POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ার দশ বছরের প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার

মোঃ নাছির উদ্দিন | প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৩ | সময়: ৪:২২ অপরাহ্ণ

কচুয়া উপজেলার ঘাগড়া গ্রামের নজরুল ইসলামের দশ বছরের মানসিক প্রতিবন্ধী শিশু তামিমের লাশ পাওয়া যায় একটি পুকুরে।

গত রবিবার বিকেলে তামিম একই উপজেলার মহদ্দিরবাগ গ্রামে তার বড় বোনের বাড়ি যাচ্ছিল। যাওয়ার সময় বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে মনপুরা মাঠে একটি বিলের মাঝে পুকুরে কতিপয় শিশুকে ডুব খেলা খেলতে দেখে সে ও পুকুরে নেমে ডুব খেলা খেলতে শুরু করে।

এক পর্যায়ে অন্যান্য শিশুরা তাকে আর দেখতে পায় না।

সোমবার সকালে বিলে ঘাস কাটতে গিয়ে কয়েকজন কৃষক পুকুরে তামিমের ভাসমান লাশ দেখতে পায়। তামিমের পিতা নজরুল ইসলাম ও বড় বোন রেহেনা জানায়, তামিম একজন মানসিক প্রতিবন্ধী। তাছাড়াও সে মৃগ রোগী। তার মৃত্যুর ব্যাপারে তাদের কারো প্রতি কোনো অভিযোগ নেই।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন