POPULAR BD NEWS
Popular BD News Logo

উত্তরা বিজিবি মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৩ | সময়: ১২:০০ অপরাহ্ণ

রাজধানীর উত্তরায় বিজিবি মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট।

সোমবার সকাল ১০টা ২৫ মিনিটে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, উত্তরার বিজিবি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে প্রথমে তিনটি ইউনিট কাজ শুরু করে। এরপর আরও দুটি ইউনিট বাড়ানো হয়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন