POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে জাতীয় পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৩ | সময়: ৮:৪৫ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও পৌর জাতীয় পার্টির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে হাজীগঞ্জ পশ্চিম বাজারের একটি চাইনিজ রেস্টুরেন্টে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মনির হোসেন টেলু।

ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রাদেশিক বিষয়ক সম্পাদকও চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী আসনের সংসদ সদস্য পদ প্রার্থী খোরশেদ আলম খুশু।

তিনি বলেন, পল্লী বন্ধু এরাশদে তৎকালীন বিচারপতি ডেকে এনে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। তখন থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখেন তিনি। এখন চারদিকে লুটপাট করে খাচ্ছে। পল্লী বন্ধু এরশাদের আমলে মানুষ শান্তিতে ছিল।

ওই সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির পেশাজীবি সমাজের যুগ্ম আহবায়ক জহির হোসেন টিপু, হাজীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন, জেলা জাতীয় পার্টির নেতা রমিজ উদ্দিন, শাহরাস্তি পৌর সাধারণ সম্পাদক এমরান হোসেন, জাতীয় পার্টির নেতা হাবিবুর রহমান, হাজীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি শামছুল আলম মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মিয়াজী, রমিজ উদ্দিন ভান্ডারী, শরীফ হাওলাদার, মোস্তাফিজুর রহমান, মোরশেদ আলম, মুরাদ হোসেন, মির্জা খলিলুর রহমান, মোস্তফা মিজি, হাফেজ কাইয়ুম, রুহুল আমিন হাওলাদার ও বাবলু।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন