POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে বাঘড়া বাজারে ১২ দোকান পুড়ে ছাই

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৩ | সময়: ১২:৩২ পূর্বাহ্ণ

চাঁদপুরে ফরিদগঞ্জের বাঘড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচটি কাপড়ের দোকানসহ ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (১৫ এপ্রিল) দুপুরে বাজারের নিজামের তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের। পরে দ্রুত আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

এ সময় ব্যবসায়ীরা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে চাঁদপুর ও ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের চারটি ইউনিট প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে

বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সাহিদুর রহমান জানান।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ মালামাল মজুদ করেন ব্যবসায়ীরা। আগুনে তাদের সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

বাঘড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কালু মিয়া জানান, তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের তৎপরতায় ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে এই যাত্রায় রক্ষা পেল স্থানীয় বাজারের প্রায় দুই শতাধিক ব্যবসায়ী।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন