POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে জাতীয় পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠানে

পল্লীবন্ধু এরশাদের আমলে মানুষ সুখে শান্তিতে ছিল: খুশু

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৩ | সময়: ৯:২২ অপরাহ্ণ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা ও পৌর জাতীয় পার্টির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শাহরাস্তি মেহার স্টেশন সংলগ্ন একটি রেস্টুরেন্টে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রাদেশিক বিষয়ক সম্পাদকও চাঁদপুর -৫ হাজীগঞ্জ- শাহরাস্তি নির্বাচনী আসনের সংসদ সদস্য পদ প্রার্থী খোরশেদ আলম খুশু।

বক্তারা বলেন, এখন চারদিকে লুটপাট করে খাচ্ছে। পল্লী বন্ধু এরশাদের আমলে মানুষ শান্তিতে ছিল। তিনি সর্বপ্রথম শুক্রবারকে বন্ধ ঘোষণা করেন।

অনুষ্ঠানে জেলা জাতীয় পার্টির নেতা রমিজ উদ্দিনের সভাপতিত্ব ও শাহরাস্তি উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এড্য. শাহজালালের পরিচালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির পেশাজীবি সমাজের যুগ্ম আহবায়ক জহির হোসেন টিপু, হাজীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন, শাহরাস্তি পৌর সাধারণ সম্পাদক এমরান হোসেন, জাতীয় পার্টির নেতা হাবিবুর রহমান, মাসুদ আলম, রুহুল আমিন ও এম এ মালেক প্রমুখ।
পপুলার বিডিনিউজ, শাহরাস্তি, চাঁদপুর

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন