POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে জাঁকজমক ভাবে বাংলা নববর্ষ উদযাপিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৩ | সময়: ৪:৩৩ অপরাহ্ণ

জেলা প্রশাসন চাঁদপুরের আয়োজনে বাঙালির প্রাণের উৎসব প্রহেলা বৈশাখ প্রতি বছরের ন্যায় এই বছর ও নতুন বছর বরণ মঙ্গল শোভাযাত্রা শেষে চাঁদপুর প্রেস ক্লাব সংলগ্ন ডাকাতিয়া নদীর উন্মুক্ত তীরভূমিতে বাংলা নববর্ষ আলোয় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নানা ধরের গ্রামীন খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা প্রশাসক চাঁদপুর কামরুল হাসান বিশেষ অথিতি বক্তব্য রাখেন পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার) আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার।

এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়, সহকারী কমিচনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মেশকাতুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহানাজ, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ সহকারী পরিচালক সাহিদুল ইসলাম, জেলা স্কাউট সম্পাদক অজয় ভৌমিক , জেলা শিল্পকলা কালচারাল অফিসার দিতি সাহা।

ছোট হাসান আলী স্কুল থেকে বাংলা নববর্ষ ১৪৩০ বঙ্গাব্দের মঙ্গল শোভাযাত্রা শুরু করে চাঁদপুর প্রেস ক্লাব ঘাটে এসে মিলিত হয়েছে। জাতীয় সংগীতে মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলচোন সভা অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন এম আর ইসলাম বাবু।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন