POPULAR BD NEWS
Popular BD News Logo

নবাবপুরে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৩ | সময়: ১১:০৪ অপরাহ্ণ

রাজধানীর ১৪৮/১৫০ নবাবপুর এলাকার ডিসেন্ট নামের একটি বেকারির পাশে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার রাত ১০টা ৮ মিনিটে আগুনের খবর পায় সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান শিকদার।

তিনি বলেন, ‘১০টা ২০ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ঘটনাস্থলে ১০টি ইউনিট ইতিমধ্যে পৌঁছেছে আরো ৪টি ইউনিট যাচ্ছে।’

সূত্র: কালের কণ্ঠ
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন