হাজীগঞ্জ উপজেলার অলিপুর উটতলী ফেরিঘাট ও ফরিদগঞ্জ উপজেলার মুন্সীরহাট সংযোগ ৫৫০ মি: দীর্ঘ পিসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজের (হাজীগঞ্জ অংশ) ভিত্তি প্রস্থর স্থাপন করেন মেজর(অব:) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।
বুধবার দুপুরের উপজেলার ৫নং সদর ইউনিয়নে পিসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন কালে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মেজর(অব:) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।
উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম তানজিরের সভাপতিত্বে ও ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, এলজিইডি ডাকাতিয়া প্রকল্প পরিচালক মো. এবাদত আলী, এলজিইডি চাঁদপুর নির্বাহী প্রকৌশলী মো.আহসান কবির, উপজেলা প্রকৌশলী রেজাওয়ানুর রহমান, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক স্বপন কুমার পাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিন।
ওইসময় পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ খসরু, ৬নং বড়কুল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মজিবসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।