কুমিল্লার বিশেষ অভিযানে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন মঠ
পুষ্করণী এলাকা হতে ৯.৮ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
র্যাব-১১ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন মঠ পুষ্কুরণী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৯.৮ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার রামরাই গ্রামের মৃত নূর
আহমেদের ছেলে মোঃ ইয়াকুব বশির (৩৬) এবং একই গ্রামের মৃত টুকু মিয়ার মেয়ে শাহানা আক্তার (৩৮)।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।