POPULAR BD NEWS
Popular BD News Logo

আহবায়ক এড্যভোকেট খোরশেদ আলম শাওন ও সদস্য সচিব কবি নিঝুম খান

অদম্য বাংলাদেশের চাঁদপুর শাখা ইউনিটের আহবায়ক কমিটি গঠন

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৩ | সময়: ১২:৩৬ পূর্বাহ্ণ

মানবিকতা, সাম্য-সমতা, প্রশিক্ষণ-দক্ষতা ও সৃজনশীলতা চার মূলনীতিকে সামনে রেখে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক সমাজ গঠনের প্রত্যয় নিয়ে অদম্য বাংলাদেশ- এর চাঁদপুর ইউনিটের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রবিবার বিকালে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট ডিসি অফিস সংলগ্নে একটি অস্থায়ী কার্যালয়ে মতবিনিময় সভায় এই কমিটি করা হয়। সভায় এড্যভোকেট খোরশেদ আলম শাওনকে আহবায়ক ও কবি নিঝুম খানকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

আহবায়ক কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন যুগ্ম আহবায়ক এডভোকেট ইমাম হোসেন টিটু, জান্নাতুল ফেরদৌস সুমি, সদস্য সাংস্কৃতিকর্মী সাবিহা সুলতানা, শিক্ষক শফিকুর রহমান, অনুবাদক ও প্রাবন্ধিক মাইনুল ইসলাম মানিক, এডভোকেট কামরুল হাসান, সমাজকর্মী শরীফ মজুমদার ও জহির হোসাইন টিপু, শিক্ষার্থী সামিয়া আলম।

কমিটির আহবায়ক এড্যভোকেট খোরশেদ আলম শাওন বলেন, দীর্ঘদিন দৈনিক প্রথম আলোর বন্ধুসভার সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। রং-ধনু গ্রুপের প্রিন্ট মিডিয়া প্রতিদিনের বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে তরুণ প্রজন্মকে নিয়ে অদম্য বাংলাদেশ গড়ে তোলবে। সেই চেতনার একজন সারথি হিসেবে অর্পিত দায়িত্ব পালন করার চেষ্টা করবো।

অদম্য বাংলাদেশের আহবায়ক কমিটিতে দায়িত্ব দেয়ায় সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে সদস্য সচিব কবি নিঝুম খান বলেন, গঠনতন্ত্র মোতাবেক ও সামাজিক দায়বদ্ধতামুলক কাজ করবো। মানুষের পাশে দাঁড়ানোর মতো প্লাটফর্মে থেকে সমাজের সেবা করতে চাই।

সভার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চাঁদপুর জেলা প্রতিবেদক মনিরুজ্জামান বাবলু ও ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি কে এম নজরুল ইসলাম।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন