গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী আর নেই। রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ১০টা ৫৫ মিনিটের দিকে তিনি মারা যান (ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার মৃত্যুর খবর বিভিন্ন মিডিয়াকে নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠজনরা।
আজীবন গণমানুষের কল্যাণ ও সুবিধাবঞ্চিত মানুষের সেবায় নিয়োজিত ছিলেন ডা. জাফরুল্লাহ। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
৩ এপ্রিল থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জাফরুল্লাহ চৌধুরী। গত রবিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করা হয়। গত সোমবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। মঙ্গলবার দুপুর থেকে জাফরুল্লাহ চৌধুরীর কিডনি ডায়ালাইসিস শুরু হয়েছে বলে জানান তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়কারী ডা. মামুন মোস্তাফী।