POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে ২০ পিস ইয়াবা’সহ গ্রেফতার দুই

সুমন আহম্মেদ | প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৩ | সময়: ১০:১২ অপরাহ্ণ

মতলব উত্তর উপজেলায় ২০ পিস ইয়াবা’সহ দুই জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার রাত প্রায় ৯টার দিকে উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের মিরাকান্দি এলাকা থেকে মাদক বিক্রয় করার সময় পুলিশ তাদের গ্রেফতার করে।

মতলব উত্তর থানার এসআই আবু হানিফ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে তাদের হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এসময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃত আসামীরা উপজেলার এখলাছপুর গ্রামের আমানউল্লাহ মাস্টারের ছেলে আল ইমরান রিয়াদ (৩৪) এবং ফরাজিকান্দি ইউনিয়নের মিরাকান্দি গ্রামের হান্নান হাওলাদারের ছেলে বশির আহমেদ হাওলাদার (২৪)।

তাদের কোর্টে প্রেরন করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য আমান উল্লাহ মাস্টারের ছেলে আল ইমরান রিয়াদ এর আগেও রামপুরা থানায় ২০১৭ সালে ইয়াবাসহ
গ্রেফতার হয়েছিল বলে জানা গেছে। বর্তমানে সেই মামলাও চলমান আছে।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন বলেন, মাদকের সাথে আমাদের কোন আপোষ নেই। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। মাদকের সাথে যেই জড়িত থাকুক কাউকেই ছাড় দেওয়া হবেনা। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত আছে এবং থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন