POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে পানিতে ডুবে শিশু লামিয়া’র মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৩ | সময়: ১:৩২ অপরাহ্ণ

হাজীগঞ্জে পানিতে ডুবে শিশু লামিয়া(০৪) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার রাজারগাঁও ইউনিয়নের পূর্ব রাজারগাঁও হাজী বাড়ী’র পূর্ব পাশ্বের পুকুরে পড়ে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। শিশু লামিয়া হাজী বাড়ীর কাশেম হাজী’র কন্যা।

জানাগেছে, পরিবার ও বাড়ির লোকজনের অগোচরে বাড়ির পূর্ব পাশের পুকুরে পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করার পর বাড়ীর পূর্ব পাশ্বে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়। পানি থেকে উদ্ধার করে তাৎক্ষণিক হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন