POPULAR BD NEWS
Popular BD News Logo

চকবাজারে সিরামিকসের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৩ | সময়: ১২:৫৭ অপরাহ্ণ

একটি বহুতল ভবনের পাঁচতলায় সিরামিকসের গুদামে আগুন লেগেছে। আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে জানানো হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাশেদ খান বলেন, আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন লাগার খবর পেয়ে ১০টা ৫৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণের কাজ শুরু করে ফায়ার সার্ভিস। তবে এখন পর্যন্ত (১১টা ২০ মিনিট) আগুন নিয়ন্ত্রণে আসেনি। এ ঘটনায় কেউ হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

সূত্র: প্রথম আলো
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন