POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব অভিনব কায়দায় গ্রাহকদের ২৫ লক্ষাধিক টাকা নিয়ে উধাও নগদের কর্মকর্তা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৩ | সময়: ১১:৪১ অপরাহ্ণ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অভিনব কায়দায় গ্রাহকদের ২৫ লক্ষাধিক টাকা নিয়ে ‘নগদ’ এর ডিস্টিভিউশন সেলস অফিসার রিয়াদ হোসেন জনি মিয়াজী উধাও হয়ে গেছে। সে ‘নগদ’ মতলবের এম এস, আবুল খায়ের সিদ্দিকীর ডিলারের ডি.এম.ও পদে প্রায় ৪ মাস যাবৎ ওই পদে চাকুরী করে আসছেন।

নগদ মতলবের ডিলার এস.এম. আবুল খায়ের সিদ্দিকী চাঁদপুর টাইমসকে বলেন, গত ৬ এপ্রিল সকাল ৯টায় নগদ এর মতলব এজেন্ট অফিস থেকে প্রায় ২৫ লক্ষাধিক টাকা নিয়ে মতলবের বিভিন্ন এজেন্টদের উদ্দেশ্য বের হন। ওইদিন রাত ৯ টার মধ্যে অফিসে না আসায় তার ব্যবহৃত মোবাইলে যোগাযোগ করা হলে নানা ধরনের অজুহাত দিয়ে বলে এজেন্টরা টাকা দিতে বিলম্ব করছে তাই আসতে দেরী হচ্ছে। পরদিন শুক্রবার পর্যন্ত তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি সচল থাকলেও শনিবার থেকে বন্ধ পাওয়া যায়।

পরে তিনি মতলব দক্ষিণ থানায় তার ডি এম ও রিয়াদ হোসেন জনি মিয়াজীর বিরুদ্ধে একটি প্রতারণা অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম বলেন,তাকে খোজে বের করার জন্য চেষ্টা চলছে।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন