POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় স্ট্রাম্প ভেন্ডার সমিতির ইফতার অনুষ্ঠিত

ডেস্ক নিউজ | প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৩ | সময়: ৭:৫৭ অপরাহ্ণ

কচুয়া উপজেলা শাখা স্ট্রাম্প ভেন্ডার সমিতির উদ্যেগে রবিবার কচুয়া বাজারে অব¯ি’ত মোবারক হোটেল এন্ড রেষ্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মো. শাহাজাহন মিয়া’র সভাপতিত্বে, মিজানুর রহমানের পরিচালনায প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা স্ট্রাম্প ভেন্ডার সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. মিনহাজ¦ হোসেন মৃদুল।

এ ছাড়া কচুয়া কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ও কচুয়া প্রেসক্লাবের সহ-সভাপতি মো. হাবিব উল্লাহ হাবিব, স্ট্রাম্প ভেন্ডার নুর উদ্দিন, জাহাঙ্গীর আলম (২), খাজা আনোয়ার (চাঁদপুর), কচুয়া এস আর অফিসের দু’মসজিদের দু’খতিব মাওলানা ইমরান হোসেন ও মাওলানা ছফি উল্লাহ আমজাদীসহ অনেকে উপস্থিত ছিলেন। মুনাজাত পরিচালনা করেন মাওলানা ছফিউল্লাহ আমজাদী।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন