POPULAR BD NEWS
Popular BD News Logo

বেগুনের একটি নতুন রিসিপি

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৩ | সময়: ৩:৩৯ অপরাহ্ণ

বেগুনের এই পদটি সাহরিতে তৈরি করে সাহ্‌রিতে ও খেতে পারেন।

উপকরণ : বেগুন ১ টি, ময়দা আধা কাপ, ফেটানো ডিম ১ টি, ব্রেডক্রাম্ব ১ কাপ, টমেটো সস ১ টেবিল চামচ, সয়া সস ১ টেবিল চামচ, গুঁড়ো মরিচ কাবাব মসলা এক চিমটি, লবণ খুব সামান্য, সয়াবিন তেল ভাজার জন্য।

প্রণালি: প্রথমে বেগুন নাগেটস এর শেপে কেটে নিন। এতে টমেটো সস, সয়াসস, মরিচ, লবণ দিয়ে মেখে রেখে দিন। ময়দায় কাবাব বা বারবিকিউ মসলা মিশিয়ে নিন। এবার বেগুনের নাগেটস ময়দায় গড়িয়ে নিন। এরপর ডিমের গোলায় চুবিয়ে ব্রেডক্রাম্বে ভালো করে জড়িয়ে ডুবো তেলে বেগুনগুলো ছেড়ে দিন। খুব অল্প সময়ে উচ্চ তাপে ভেজে তুলে নিয়ে পরিবেশন করুন।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন