POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে বিদেশি মদ-গাঁজাসহ দুই জন আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৩ | সময়: ১২:৪৩ পূর্বাহ্ণ

চাঁদপুরে ১৫ বোতল বিদেশি মদ ও ৬ কেজি গাঁজাসহ রফিকুল ইসলাম হিমেল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ৮ এপ্রিল শনিবার দুপুরে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয় বলে নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ।

মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম হিমেল শরীয়তপুর জেলার নড়িয়া থানার মো. খোকনের ছেলে। বর্তমানে তিনি ঢাকার গেন্ডারিয়া এলাকায় বসবাস করেন।

চাঁদপুর সদর মডেল থানার এসআই মো. শাহরিন হোসেন জানান, চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউপির হরিনা ফেরিঘাট সংলগ্ন বিআইডব্লিউটিএ মাঠের উত্তর পাশ থেকে সকালে মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম হিমেলকে গ্রেফতার করা হয়। পরে তার হেফাজতে থাকা ৬ কেজি গাঁজা এবং ১৫ টি বিদেশি মদের বোতল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

মাদক ব্যবসায়ী হিমেল জানান, মাদকগুলো কুমিল্লা থেকে শরীয়তপুরে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান, মামলা দায়েরের পর হিমেলকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন