POPULAR BD NEWS
Popular BD News Logo

কেন্দ্রীয় বিএনপি নেতা তানভীর হুদার নেতৃত্বে

মতলব উত্তরে বিএনপির অবস্থান কর্মসূচি পালন

সুমন আহম্মেদ | প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৩ | সময়: ১১:৪৩ অপরাহ্ণ

বিদ্যুৎ , গ্যাসসহ দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দূূর্নীতির প্রতিবাদ ও চাল-ডাল-কৃষি, শিক্ষা উপকরণসহ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি এবং পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবীতে সারাদেশের ন্যায় চাঁদপুরের মতলব উত্তরে অবস্থান কর্মসূচী পালন করেছে উপজেলা বিএনপি।

শনিবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার ঘনিয়ারপাড়ে এ অবস্থান কর্মসূচী পালন করা হয়।

অবস্থান কর্মসূচী পালনকালে বক্তব্য রাখেন, ফরাজীকান্দী ইউনিয়ন বিএনপি সভাপতি ইয়াছিন মোল্লা, মতলব উত্তর উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, মতলব উওর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার, ছেঙ্গারচর পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান লস্কর,উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মোঃ শাহআলম ভূঁইয়া, ছেঙ্গারচর পৌরসভা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির মোল্লা, উপজেলা যুবদল নেতা হালিম সরকার রিংকু , সোরহাব হোসেন, হান্নান লস্কর, মতলব উওর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক আনোয়ার প্রধান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, পৌর তাঁতীদলের আহ্বায়ক আবুল সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোলাইমান প্রধান, উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক ফারুক বেপারী, আক্তার হোসেন, আসাদ মোল্লা, মাহামুদুল হাসান হানিফ, মোঃ শাহ আলম দেওয়ান, মোঃ আলমগীর হোসেন দর্জি, পৌর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মফিজ খান, এস এম শাহ আলম, গজন সরকার, হুমায়ুন সরকার, যুবদল নেতা আবু তাহের সুমন, বিএনপি নেতা জাহাঙ্গীর মোল্লা, যুবদল নেতা জাকির হোসেন মিজি, নুরুজ্জামান প্রধান, পৌর ছাত্রদল নেতা দেওয়ান মুরাদুজ্জামান, রিদয় মিয়াজী, মানিক মাঝি, নাদিম ভূঁইয়া, কাশেম খান প্রমুখ।

অবস্থান কর্মসূচীতে বক্তরা বলেন, দেশে আজ গণতন্ত্র নেই। রাজপথে আমাদের মিছিল করার অধিকার নেই। মিছিল করতে গেলেই মামলা হামলার শিকার হতে হয়। দ্রুত তারেক রহমানের নামে সব মিথ্যা মামলা, পরোয়ানা প্রত্যাহার করে তাকে দেশে এসে রাজনীতি করতে দেওয়ার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

পাশাপাশি মিথ্যা মামলায় সাজা দেওয়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আটকে না রেখে তাকে স্থায়ী জামিন দেওয়ারও দাবি জানাচ্ছি। বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দূর্নীতি দিনদিন বেড়েই চলেছে চাল-ডাল-কৃষি, শিক্ষা উপকরণসহ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের আহবান জানান তারা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন