POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে বন্ধু মহলের উদ্যােগে ইফতার মাহফিল

সুমন আহমেদ | প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৩ | সময়: ২:৫৬ অপরাহ্ণ

মতলব উত্তর উপজেলার বন্ধু মহলের উদ্যােগে প্রতি বছরের ন্যায় এবছরও পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম ছাত্রদের নিয়ে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৭ এপ্রিল) বিকেলে উপজেলার ষাটনল পর্যটক মাঠ প্রাঙ্গণে এ ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত ইফতার ও দোয়ার মাহফিল আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মোঃ আহমেদ সৌরভ, মোঃ রাজ্জাক, মোঃ আলভি সাকিল, মোঃ রাকিব প্রধান,মোঃ শাকিল রুদ্র, মোঃ ইমনসহ বন্ধু মহলের অনেকেই উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিল ও দোয়ার অনুষ্ঠানে সমগ্র মুসলিম উম্মাহ’সহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে প্রবাসী বন্ধুদের জন্য বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন