POPULAR BD NEWS
Popular BD News Logo

ইসলামিয়া মর্ডাণ হাসপাতালের ঘটনা

জরায়ু কেটে কনডম দিয়ে সেলাই: প্রসূতির মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৩ | সময়: ৯:১৮ অপরাহ্ণ

ইসলামিয়া মর্ডাণ হাসপাতালের ঘটনা
জরায়ু কেটে কনডম দিয়ে সেলাই: প্রসূতির মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ইসলামিয়া মডার্ণ হাসপাতালে সিজারিয়ান অপারেশনে জরায়ু কেটে কনডম (বেলুন) দিয়ে সেলাই করায় এক প্রসূতির মৃত্যু হয়েছে।

হাজীগঞ্জ বাজারে হাজীগঞ্জ টাওয়ার মার্কেটের ২য় তলায় ইসলামিয়া মডার্ণ হাসপাতাল। এখানে ভুল সিজারিয়ান অপারেশনে জরায়ু কেটে কনডম (বেলুন) দিয়ে সেলাই দেওয়ার মত চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ ঘটনা ভুল অপারেশনের শিকার প্রসূতি রুজিনা আক্তারের শরীরে রক্ত ক্ষরণে প্রাণ হারাতে হয়। সে হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের শ্রীপুর ফজর আলী বেপারি বাড়ির ওমান প্রবাসী মোহাম্মদ আলীর স্ত্রী এবং একই উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের বানিয়াচোঁ খান বাড়ির হাসান খা’র মেয়ে।

গত ৩১ মার্চ তাকে সিজারের জন্য হাসপাতালে নেয়া হয়। ভুক্তভোগী পরিবারের দাবী, প্রসূতি রুজিনার সিজারিয়ান অপারেশন করেন অন্য হাসপাতালের চিকিৎসক। ওই চিকিৎসক সন্তান প্রসবের ফুল কাটতে গিয়ে নির্ধারিত অংশের চেয়ে অতিমাত্রায় জরায়ু কেটে ফেলেন। এসময় তিনি শাক দিয়ে মাছ থাকতে জরায়ুর কাটা অংশে বেলুন (কনডম ) বসিয়ে সেলাই করে দেন। পরে অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে হাসপাতাল কতৃপক্ষ।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে গাইনী বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারা পরীক্ষা নিরীক্ষার পর জানতে পারেন জরায়ু কেটে কনডম (বেলুন) বসিয়ে সেলাই করা হয়। যা চিকিৎসা বিজ্ঞানের কোন অধ্যায়ের এমন নিয়ম নেই। গাইনী বিশেষজ্ঞ চিকিৎসকগণ মেডিকেল বোর্ড জরায়ু কেটে বেলুন প্রতিস্থাপন ঘটনাটি এই প্রথম দেখেছেন বলে মৃতের স্বজনরা জানায় ।
৫ এপ্রিল বুধবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এ্যাম্বুলেন্সে রোজিনা আক্তারের মৃত দেহ নিয়ে ইসলামিয়া মর্ডাণ হাসপাতালের নিচে অবস্থান নেয় স্বজনেরা।

হাজীগঞ্জ প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়ানস্টিক মালিক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিসমিল্লাহ হাসপাতার এন্ড ডায়াগনস্টিক এর মালিক তোফায়েল আহম্মেদ এর সুষ্ঠ সমাধানের আশ্বাসে নিহত রোজিনার আত্মীয় স্বজনরা বাড়িতে লাশ দাফন করলেও এখন পর্যন্ত ভুল শোকাহত পরিবারের সাথে যোগাযোগ করেনি কেউ।
নিহত রোজিনার বোনের ছেলে মো. সোহেল বলেন,খালাকে সিজারিয়ান অপারেশনের পর থেকে ইসলামিয়া মর্ডাণ হাসপাতালে জরায়ুর গুরুত্বপূর্ণ অংশ কেটে তারা বেলুন দিয়ে সেলাই করে দেয়। দুই দিন পর বেলুন ফেটে যাওয়ার কারণে অতিরিক্ত রক্ত ক্ষরণ হয়ে মারা যায়।

তবে, এ বিষয়ে হাসপাতালের কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন