POPULAR BD NEWS
Popular BD News Logo

কারবালার ট্রাজেডি আজও আমাদের কাদায় -সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ২৯, ২০২০ | সময়: ৮:১৩ অপরাহ্ণ
মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফীজ প্রেসিডেন্ট, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আওলাদে রাসুল ( দ )শাহসূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আলহাসানী, ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারী বলেছেন, আহলে বায়াতের ত্যাগের কারণে আমরা সঠিক ইসলামের নিয়ামত লাভ করেছি।ইসলামকে বিকৃতির হাত থেকে রক্ষা করেছিলেন আহলে বায়াতের রাসুল (দ)। তিনি বলেন ,কারবালার প্রান্তরে ইমাম হোসাইন (রা) হত্যা করেছিল ইয়াজিদ বাহিনী। আজ ও ইয়াজিদের দোসররা থেমে নেই। কিন্তু যুগে যুগে ইয়াজিদের ধ্বংস হয়েছে। ইয়াজিদি, খারিজীরা সুন্নিয়তের শত্রু।যারা সুন্নতকে ধ্বংস করতে চায় তাদের সাথে কোন আপোষ নেই। সুন্নিয়তের শত্রুদের আমরা কিছুতেই রেহাই দেবো না। কারণ কারবালার ট্রাজেডি আজও আমাদের কাদায়।
২৮ আগষ্ট শুক্রবার দুপুরে মতলব উত্তরের সাদুল্যাপুর ইউনিয়নের পশ্চিম পুটিয়ার পাড় নজরুল ইসলাম মিয়াজীর বাড়িতে গাছের চারা বিতরণ ও রোপন কর্মসূচির উদ্বোধন এবং শোহাদায়ে কারবালা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, জীবনে সুখ-শান্তি চাইলে, অহংকার, হিংসা ও পরনিন্দা করার অভ্যাস বর্জন করতে হবে। সভাপতিত্ব করেন মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন।
এ সময় উপস্থিত ছিলেন, আন্জূমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া কেন্দ্রীয় প্রচার সম্পাদক খলিফা মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী, মতলব উত্তর ওলামা মাশায়েখ ফোরামের সাধারণ সম্পাদক খলিফা মাওলানা আব্দুস সামাদ, মাওলানা জিয়াউল হাসান, মাওলানা আবু তালেব, খলিফা সিদ্দিকুর রহমান মেম্বার, খলিফা আবদুল আউয়াল, খলিফা আলমগীর হোসেন, খলিফা আবদুর রহমান, খলিফা সাহাব উদ্দিন প্রধান, খলিফা নজরুল ইসলাম সরকার, খলিফা নূর হোসেন প্রধান,সাদুল্যাপুর ইউনিয়ন আন্জুমান কমিটির সভাপতি মিজানুর রহমান মুন্সী বাচ্চু,সহ সভাপতি জাহাঙ্গীর আলম মেম্বার, নজরুল ইসলাম মিয়াজী, মতলব উত্তর মইনীয়া যুব ফোরাম সাবেক আহবায়ক আরিফুল হক খোকা, পৌরসভা যুব ফোরামের সভাপতি সহিদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন ভূঁইয়া,প্রচার সম্পাদক লোকমান হোসেন সরদার, মোহনপুর ইউনিয়ন যুব ফোরামের সাধারণ সম্পাদক মনসুর দেওয়ান, সাদুল্যাপুর ইউনিয়ন যুব ফোরামের সাবেক সভাপতি ফরহাদ হোসেন, সোহেল রানা, শাহাদাত হোসেন, ইমরান হোসেন, সৌরভ মুন্সী, পৌরসভার মহিন দেওয়ান,অপু হোসেন, ইয়াছিন দর্জি প্রমুখ।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন