POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে সাংবাদিক জাকির খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৩ | সময়: ১:০৯ পূর্বাহ্ণ

শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক মোঃ জাকির হোসাইন খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

৫ এপ্রিল বুধবার মরহুমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহরাস্তি প্রেসক্লাবের নেতৃবৃন্দ মরহুমের কবর জিয়ারত করেন এসময় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।

এসময় উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, সাংগঠনিক সম্পাদক মীর মোঃ হেলাল উদ্দিন, সাংবাদিক ফয়েজ আহমেদ, কামরুজ্জামান সেন্টু, মোঃ জামাল হোসেন, মহিউদ্দিন ও সিহাব। সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমের পরিবারের সাথে আলোচনা করেন এবং সবসময় এই পরিবারের পাশে থাকার ঘোষণা দেন।

এছাড়াও জাকির হোসাইন খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন