POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় ২৯ কেজি গাঁজা’সহ গ্রেফতার দুই: পিকআপ জব্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৩ | সময়: ১:৪১ অপরাহ্ণ

কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন বিষ্ণপুর এলাকা হতে ২৯ কেজি গাঁজা’সহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে  র‌্যাব-১১।

এ সময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন বিষ্ণপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২৯ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার আশ্রাফপুর গ্রামের
আফজল শেখের ছেলে মোঃ রিমন (২১) এবং একই থানার সাতগড়িয়া গ্রামের আব্দুল মুমিনের ছেলে শাহ জাহান (২২)।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন