POPULAR BD NEWS
Popular BD News Logo

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকিয়া আফজাল আর নেই

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৩ | সময়: ১২:৫৮ অপরাহ্ণ

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং বাংলাদেশ নারী উদ্যোক্তা ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি রোকিয়া আফজাল রহমান আর নেই। তার বয়স হয়েছিল ৮২ বছর।

বুধবার ভোরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে মারা যান তিনি।

রোকিয়া আফজাল রহমান দ্য ডেইলি স্টারের মালিকানাধীন মিডিয়াওয়ার্ল্ড লিমিটেডের চেয়ারপারসন ছিলেন। তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছে ডেইলি স্টার অনলাইন।

তিনি ২ মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর আগ পর্যন্ত রোকিয়া আফজাল রহমান মিডিয়া স্টারের শেয়ারহোল্ডার পরিচালক এবং এবিসি রেডিওর শেয়ারহোল্ডার পরিচালক ছিলেন।

আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তার মরদেহ ঢাকায় এসে পৌঁছাবে।

সূত্র: যুগান্তর

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন