POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে এক মাসে ৬ কোটি মিটার কারেন্ট জালসহ গ্রেফতার ছয়শতাধিক জেলে

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৩ | সময়: ১১:০৮ অপরাহ্ণ
চাঁদপুরে জাটকা রক্ষায় নৌ পুলিশের সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পদ্মা-মেঘনায় ৫টি স্পিড বোটে নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে ৬ টি ইউনিটের অর্ধশতাধিক পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করেন।
গত ২৪ ঘন্টায় নৌ-পুলিশের অভিযানে ৪২ জন জেলেসহ এক কোটি মিটার কারেন্ট জাল, ৫০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। এছাড়া চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের সীলারচর এলাকায় একটি অস্থায়ী মৎস্য আড়ত উচ্ছেদ করা হয়।  ২৪ ঘন্টায় মৎস্য আইনে ৯টি মামলা দায়ের করা হয়েছে।
নৌ পুলিশ সুপার কামরুজ্জামান জানান, চাঁদপুরের পদ্মা-মেঘনায় মার্চ-এপ্রিল মাসজুড়ে নৌ পুলিশ অভিযান পরিচালনা করছে। অভিযানে নৌ সীমানার বিভিন্ন স্থান থেকে গত একমাসে ৬০০ জন জেলেকে আটক করা হয়েছে। এসময় ৬ কোটি মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। ৮০ টি মামলায় ৩০ টির মতো মোবাইল কোর্ট পরিচালনা করে জেলেদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
ওইসময় উপস্থিত ছিলেন নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন ও নৌ পুলিশের ইনচার্জ কামরুজ্জামান।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন