POPULAR BD NEWS
Popular BD News Logo

ফারুক বেপারী মতলব উত্তর উপজেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৩ | সময়: ২:৪৭ অপরাহ্ণ
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল উত্তর উপজেলা শাখার ৮ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া 
হয়েছে। কমিটিতে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন ফরাজীকান্দি ইউনিয়নের মো. ফারুক বেপারী।

সোমবার (৩ এপ্রিল) সকালে চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক আলী আহমেদ সরকার, সদস্য সচিব মুজিবুর রহমান 
লিটন ও যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান পাটোয়ারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মতলব উত্তর উপজেলা শাখার আহ্বায়ক
কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন আহ্বায়ক মো. যুগ্ম আহ্বায়ক যথাক্রমে আনোয়ার হোসেন ও কামরুল ইসলাম, 
আকতার হোসেন, আসম মোল্লা, মাহমুদুল হাসান, শাহ আলম দেওয়ান, আলমগীর হোসেন দর্জি।
যুগ্ম আহবায়ক মো. ফারুক বেপারী বলেন, যারা আমাকে তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করেছেন তাদের কাছে
আমি কৃতজ্ঞ। তিনি আরও বলেন, দলকে সুসংগঠিত করে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে দলকে আরও গতিশীল 
করবেন। চাঁদপুর-২ আসনের মাটি ও জননেতা তানভীর হুদা জনগণের হাতকে শক্তিশালী করতে উপজেলা 
তাঁতীদলের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সংগ্রামে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, চাঁদপুর জেলা জাতীয়তাবাদী তাঁতী দল আগামী এক মাসের মধ্যে উপজেলার আওতাধীন সকল ইউনিয়ন
কমিটি গঠন করে পূর্ণাঙ্গ কমিটি এক সম্মেলনের মাধ্যমে জেলা শাখার অফিস সেলে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

E/N



পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন