POPULAR BD NEWS
Popular BD News Logo

রাজধানীর বঙ্গবাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৪৭ ইউনিট

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৩ | সময়: ৯:১২ পূর্বাহ্ণ

রাজধানী ঢাকার বঙ্গবাজারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪৭টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ৬.১২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এখন পর্যন্ত ৪৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি বলেও জানিয়েছেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার খবর শুনে দোকানের মালিক ও কর্মচারীরা সেখানে এসে ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নির্বাপনে কাজ করছেন। আশাপাশের অনেক দোকানদার তাদের মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন