POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, হাইমচরের বিএনপি নেতা আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৩ | সময়: ১১:৩৬ অপরাহ্ণ

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিককে আটক করেছে পুলিশ।

সোমবার (৩ এপ্রিল) রাতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় এ তথ্য নিশ্চিত করেছেন। আটক বিএনপি নেতার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এর আগে, বিকালে হাইমচর উপজেলার আলগীবাজার এলাকা থেকে মাজহারুল ইসলাম সফিককে আটক করে পুলিশ।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দিন বলেন, ‌‘সফিক তার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে একটি পোস্ট দেন। সেখানে তিনি আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি-জামাত জোট সরকার এবং ১/১১ সরকারের সময়ে দায়ের করা বেশ কয়েকটি মামলা তুলে ধরে আপত্তিকর মন্তব্য করেন।’

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে পড়লে পোস্টদাতা মাজহারুল ইসলাম সফিককে আটক করা হয় বলে জানান ওসি। সূত্র : সময় সংবাদ

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন