POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে উত্তরাঞ্চলে কয়েক দিনের বৃষ্টিপাতে ফসলের ব্যাপক ক্ষতি

আলমগীর কবির | প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৩ | সময়: ৩:৩৬ অপরাহ্ণ
হাজীগঞ্জ উপজেলার উত্তরাঞ্চলে প্রাকৃতিক দূর্যোগ ও গত কয়েক দিনের বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে উপজেলা সদর থেকে প্রায় ৬/৭ ফুট নিচু এলাকা হওয়ার কারনে বৃষ্টির পানি ফসলি জমিতে আটকিয়ে থাকায় ফসল নষ্ট হয়েছে।
ফসল নষ্ট হওয়া গ্রামের মধ্যে রয়েছে ১নং রাজারগাঁও ইউনিয়নের রাজারগাঁও, মেনাপুর, মুকুন্দসার, নৈরাইন, পিপিয়া, রামরা, ১২ নং দ্বাদশ গ্রাম ইউনিয়নের নাসিরকোট, চারিআনি, মালাপাড়া, ইছাপুরা, কাপাইকাপ, রবিদাস পাড়, দেওদ্রোন, চরপাড়, কালচোঁ ইউনিয়নের সৈয়দ পুর বাজনাখাল, রাজাপুর, ফিরোজপুর, খিলপাড়া, বাকিলার লোধপাড়া সহ আশেপাশের এলাকার বিলের ফসল নষ্ট হয়ে গেছে।
পাট, মরিচ, ভুট্টা, বাদাম, করলা, বরবটি, ধুন্দুল, চিচিংগা, পুইশাক, টমেটো, ডাটাসহ অনেক ফসল নষ্ট হয়েছে এই বৃষ্টিতে।
রাজারগাঁও ইউনিয়নের কৃষক সেকান্তর বেপারী, জামাল খান, হোসেন মোল্লা পপুলার বিডিনিউজকে বলেন, আমরা প্রতি বছরের ন্যায় এই বছরও পাট, ভুট্টা, মরিচসহ বিভিন্ন রকমের শাক সবজি চাষ করি এবং অনেকেই চাষ করছে। গত কয়েক দিনের বৃষ্টি ও কাল বৈশাখের ঝড়ে সব ফসল নষ্ট হয়ে গেছে।
তারা আরোও বলেন, বিলের পানি নামানের জন্য খাল থাকলেও প্রভাবশালীরা প্রায় সব খালের মধ্যে ভরাট করে রাখায় বিলের পানি সরানো সম্ভব হয় না।
রাজারগাঁও ইউনিয়ন দায়িত্ব প্রাপ্ত কৃষি উপসহকারী কর্মকর্তা আবুল কাশেম পপুলার বিডিনিউজকে বলেন, রাজারগাঁও ইউনিয়নে রবি ও খরিফ ১ ফসল মিলিয়ে প্রায় ২৮০ হেক্টর জমির ফাসল নষ্ট হয়েছে বলে ধারনা করা হয়েছে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন