কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন রাণীর বাজার এলাকা থেকে প্রায় ৬,১৮,০০০ (ছয় লক্ষ আঠার হাজার) পিস ভারতীয় আতশবাজী ও অন্যান্য পণ্যসামগ্রীসহ একজন চোরাকারবারিকে গ্রেফতার করে র্যাব-১১।
র্যাব-১১, এর একটি আভিযানিক দল রবিবার ভোরে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন
রাণীর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে প্রায় ৬,১৮,০০০ (ছয়
লক্ষ আঠার হাজার) পিস ভারতীয় আতশজবাজী ও ১,০০০ পিস ভারতীয় মেহেদী’সহ একজন
চোরাকারবারি’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত চোরাকারবারি নোয়াখালী জেলার কবিরহাট থানার রামবল্লভপুর গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে মোঃ বেলায়েত হোসেন লিটন (৪০)।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।