ভাতিজার মৃত্যুর দায়ে চাচা’কে গ্রেফতার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।
সম্পত্তিগত বিরোধের জের ধরে বালু ভরাটকে কেন্দ্র করে চাচা কাউছারের এক ঘুষিতে ভাতিজা সালামত (৩৪) এর মৃত্যুর অভিযোগ উঠেছে।
শনিবার সকালে হাজীগঞ্জ উপজেলার ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নের তারা পাল্লা গ্রামের আমান উদ্দিন প্রধানিয়া বাড়ীর মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ গ্রেফতারে বিষয়টি নিশ্চিত করে বলেন অভিযুক্ত চাচা কাউসার’কে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। এছাড়াও সালামতের মৃতদেহ উদ্ধার করে চাঁদপুরে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।
সেলামতের পিতা রবিউল আলম বলেন, কাউছার আমার চাচাত ভাই। তাদের সাথে আমাদের সম্পত্তিগত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এবং এই সম্পত্তির উপর তাদের সাথে উচ্ছেদ মামলা আছে।
এদিকে কাউসারের বৃদ্ধ মা বলেন ভিন্ন কথা। তিনি বলেন আমাদের সম্পত্তির উপর বালু ফেলেছি। বালু পালানোর ঘটনা সালামতের বাবা রবিউল আলম’কে গালমন্দ না করতে বারণ করেন। কাউসার কোন মারামারি করে নি। তিনি দাবী করেন উত্তেজিত হয়ে সালামত হৃদরোগে মৃত্যুবরন করে।