POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ৪৩ জন দৃষ্টি প্রতিবন্ধী হাফেজদের নিয়ে ক্বিরাত প্রতিযোগিতা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ১, ২০২৩ | সময়: ৭:০০ অপরাহ্ণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধী হাফেজদের নিয়ে হিফজ ও ক্বিরাত প্রতিযোগিতা এবং ইফতার মাহফিলের আয়োজন করেছেন চাঁদপুরের স্থানীয় হাউজিং কোম্পানি এসএন্ডডি সুইট হোম ডেভেলপারস লিমিটেড।

শনিবার (১ এপ্রিল) বাদ জোহর শহরের তালতলা এলাকার এসএন্ডডি মাজেদা গার্ডেনের নীচতলায় দিনব্যাপী প্রতিযোগিতার পুরস্কার বিতরণ হয়। এই ধরণের আয়োজনে অংশ নিতে পেরে খুবই আনন্দিত দৃষ্টি প্রতিবন্ধী কুরআনে হাফেজরা।

হিফজ ও ক্বিরাত প্রতিযোগিতায় ৪৩ জন প্রতিযোগী অংশ গ্রহন করেন। ক্বিরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জ করেন হাফেজ মাসুদ মিজি ও হিফজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন হাফেজ মো. সিরাজুল ইসলাম।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবদুল লতিফ তফাদার।

তিনি বক্তব্যে বলেন, গত বছরেও এ ধরনের আয়োজন করার জন্য চিন্তা ছিল। কিন্তু সময় সুযোগ না হওয়ার কারণে আয়োজন করতে পারিনি। এ বছর পবিত্র মক্কায় বসে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি।

অন্ধ হাফেজদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা হলেন আল্লাহর সবচেয়ে কাছের বান্দা। আপনাদের জন্য কিছু করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ইনশাআল্লাহ আগামীতে আরোও ভাল আয়োজন করতে সকলের সহযোগিতা কামনা করছি।

শহরের আল-আমিন মডেল মাদরাসার অধ্যক্ষ আনম ফখরুল ইসলাম মাসুম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাসান তফাদার, সময় টিভি চাঁদপুরের নিজস্ব প্রতিবেদক ফারুক আহমেদ।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন-হাফেজ মাওলানা আহম্মদ উল্লাহ, হাফেজ মাওলানা ইসমাইল হোসেন আজাদ, হাফেজ নাঈম ও মাওলানা ওলিউর রহমান। অন্ধ হাফেজদের তত্ত্বাবধানে ছিলেন হাফেজ মো. ইব্রাহিম খলিল।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন