POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৪

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ১, ২০২৩ | সময়: ৬:৫৪ অপরাহ্ণ

 চাঁদপুর-রায়পুর সড়কের নিজ গাছতলা এলাকায় আনন্দ পরিবহনের বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষের ঘটনাস্থলেই রুবেল হোসেন (৩০) নামে যুবকের মৃত্যু হয়। শুক্রবার (৩১ মার্চ) বেলা সোয়া ২টার দিকে এই ঘটনায় আহত হয় শিশুসহ আরো ৬ অটোরিকশা যাত্রী।

আহতদের মধ্যে মামুন হোসেন (৩০) নামে একজন শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এরপর রাতে অটোরিকশা চালক আলাউদ্দিন (৩৫) চাঁদপুর থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয় এবং আজ শনিবার (১ এপ্রিল) সকাল ৮টায় অপর যাত্রী কালু বেপারী (৭০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

এসব মৃত্যুর বিষয় নিশ্চত করেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ, চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান ও সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নিহত কালু বেপারীর ভাতিজা সাইফুল ইসলাম।

এছাড়াও একই ঘটনায় লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরকাজিয়া গ্রামের মীর মাঝির ছেলে আবদুল মাজেদ মাঝি (৬০), তার স্ত্রী পেয়ারা বেগম (৫০) ও তাদের সঙ্গে থাকা ৪ বছর বয়সী শিশু চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৩১ মার্চ) আনন্দ পরিবহনের বাসটি চাঁদপুর বাস স্ট্যান্ড থেকে রায়পুরের উদ্দেশ্যে এবং সিএনজি চালিত অটোরিকশা রায়পুর থেকে চাঁদপুরে প্রবেশ করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ১জন নিহত ও ৬জন আহত হন। ওই সময় স্থানীয় লোকজন বাসটাকে আটক করে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। বিক্ষুব্ধ জনতা বাসের সামনের গ্লাস ভাংচুর করে। বাস ও সিএনজি চাঁদপুর সদর মডেল থানা হেফাজতে আছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন