চাঁদপুরে অভিনব কায়দায় মাদক পরিবহনের সময় ১৭,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১।
র্যাব-১১ এর একটি আভিযানিক দল ৩১ মার্চ রাতে চাঁদপুর জেলার সদর থানাধীন বড় ষ্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে অভিনব কায়দায় হটপটের ভিতরে করে মাদক পরিবহনের সময় ১৭,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার টেকনাফ থানার পূর্ব পানখালি গ্রামের মৃত বশির আহমদ এর ছেলে মোঃ জসিম (২৮)।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চাঁদপুর জেলার সদর থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।