POPULAR BD NEWS
Popular BD News Logo

পুনরায় নিবন্ধন করতে ব্যর্থ হওয়ায় ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিকে বিলুপ্ত করার ঘোষণা

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মার্চ ৩০, ২০২৩ | সময়: ১২:৪৭ অপরাহ্ণ

মিয়ানমারের ক্ষমতাচ্যুত ও কারাবন্দি নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিকে বিলুপ্ত ঘোষণা করেছে সামরিক জান্তা সরকার। এরপর এ সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে নির্বাচন কমিশন।

দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, মিয়ানমারের নতুন কঠোর সামরিক নির্বাচনী খসড়া আইনের আওতায় পুনরায় নিবন্ধন করতে ব্যর্থ হওয়ায় অং সান সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিকে বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, মঙ্গলবার ৪০টি রাজনৈতিক দল বিলুপ্ত করা হয়েছে।

সু চির এনএলডি সেগুলোর অন্যতম। মিয়ানমারের টেলিভিশন চ্যানেল এমআরটিভি বলেছে, ২০১৫ ও ২০২০ সালের নির্বাচনে সেনা-সমর্থিত দলগুলোর বিরুদ্ধে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া এনএলডির গতকাল থেকে ‘স্বয়ংক্রিয়ভাবে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল’ হয়ে গেছে। আলজাজিরা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন