POPULAR BD NEWS
Popular BD News Logo

নির্বাহী কর্মকর্তাকে বলাখাল চন্দ্রবান বালিকা উ’বির সুবর্ণজয়ন্তীর সম্মাননা প্রদান

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ২৯, ২০২৩ | সময়: ১১:৩১ অপরাহ্ণ
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলামকে বলাখাল চন্দ্রবাণ বালিকা উচ্চ বিদ্যালয়ের গৌরব ও ঐতিহ্যের ৫০বছর পূর্তি উদযাপনের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
বুধবার (২৮ মার্চ) দুপুর বেলায় আলীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিদ‌্যালয়ের পক্ষ হতে এ সম্মাননা স্মারকটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলামের হাতের তুলে দেন বলাখাল চন্দ্রবাণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ।
এসময় উপস্থিত ছিলেন-বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন,বিদ্যুৎসাহী সদস্য বাবু সমির লাল দত্ত, অভিভাবক সদস্য কামরুল ইসলাম খান, সিনিয়র শিক্ষক মাওলানা জাকির হোসেন ও বেগম নুরে হাছনা প্রমুখ।
উল্লেখ্য, গৌরব ও ঐতিহ্যের ৫০বছর পূর্তি উদযাপন করছে চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল চন্দ্রবাণ বালিকা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৪ মার্চ শনিবার দিনব্যাপী বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন