POPULAR BD NEWS
Popular BD News Logo

সিরিজ জিতেল বাংলাদেশ

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ২৯, ২০২৩ | সময়: ৬:৪২ অপরাহ্ণ

টি-টোয়েন্টিতে ধারাবাহিক হয়ে উঠছে বাংলাদেশ। যার প্রমাণ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের পর আয়ারল্যান্ডের বিপক্ষ সিরিজ জিতেল বাংলাদেশ। আইরিশদের বিপক্ষে বাংলাদেশের জয় ৭৭ রানের।

বুধবার (২৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ২০২ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। লিটন দাস ও রনি তালুকদার উদ্বোধনী জুটিতে রেকর্ড ১২৪ রান তোলেন। রনি ৪৪ রানে ফিরলে ভাঙে এই জুটি। লিটন দ্রুততম হাফ সেঞ্চুরির পর সেঞ্চুরির আশা জাগান। তবে শেষ পর্যন্ত পারেননি। ৪১ বলে ৮৩ রানে ফেরেন। ১৮ বলে হাফ সেঞ্চুরি করে বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন।

শেষদিকে সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয়ের ৬১ রানের জুটি বাংলাদেশকে এনে দেন ২০২ রানের সংগ্রহ। সাকিব ২৪ বলে ৩৮ ও হৃদয় ১৩ বলে ২৪ রান করেন।

জবাবে, আইরিশদের শুরুটা ভালো হয়নি। প্রথম বলেই প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক পল স্টার্লিং। পরে সাকিবের বোলিং তোপে ৪৩ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে দলটি। সাকিব ২২ রানে নেন ৫ উইকেট। এটা তার ক্যারিয়ারের দ্বিতীয় সেরা বোলিং ফিগার। প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে দুইবার পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। ৭ম উইকেট জুটিতে মার্ক অ্যাডায়ার ও কার্টিস ক্যাম্ফার তোলেন ২৬ বলে ৩১ রান। কার্টিস ক্যাম্ফার ৫০ রান করে নবম ব্যাটার হিসেবে আউট হন। হাসান মাহমুদও বল হাতে ছিলেন দারুণ। দুই ওভারে ৬ রান দিয়ে এক উইকেট নেন তিনি। সূত্র: প্রতিদিনের বাংলাদেশ

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন