হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়।
গত ২৬ মার্চ দিনের শুরুতে জাতীয় পতাকা উত্তলন, আলোচনা সভা, পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাহা আসল মিয়াজি, সহকারী প্রধান শিক্ষক মোঃ মকবুল হোসেন, সহকারী শিক্ষক মোঃ রবিউল আউয়াল, মোঃ সুমন খান।
অনুষ্ঠান পরিচালনা করেন গোফাল কৃষ্ণ পাল। অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সকল সদস্য, সকল শিক্ষক, কর্মচারী বৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তি, ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।