POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে আড়ত থেকে ১১২ মণ জাটকা জব্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ২৮, ২০২৩ | সময়: ৪:১৪ অপরাহ্ণ

 চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আমিরাবাদ মৎস্য আড়ত এলাকা থেকে ৪ হাজার ৫০০ কেজি (১১২.৫মণ) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড টহল দল। জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি আউটপোস্ট মোহনপুর কর্তৃক সাব লেফটেন্যান্ট ফজলুল হক এর নেতৃত্বে মতলব উত্তর উপজেলার আমিরাবাদ মৎস্য আড়ৎ এলাকায় একাটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাছের আড়ৎ তল্লাশি করে মোট ৪ হাজার ৫০০ কেজি (১১২.৫ মণ) জাটকা জব্দ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম।

তিনি আরও বলেন, পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় ২৫ টি এতিমখানা ও গরীব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস জাটকা রক্ষায় পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরণের মাছ আহরণ, বেচা-কেনা, মওজুদ ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন