POPULAR BD NEWS
Popular BD News Logo

বরিশালের তরমুজ তৃষ্ণা মিটাচ্ছে চাঁদপুর

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ২৮, ২০২৩ | সময়: ১১:৫৯ অপরাহ্ণ
চাঁদপুরে সরবরাহ বেড়েছে দক্ষিনাঞ্চলের তরমুজ। পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতারে ফল হিসাবে বিশেষ চাহিদা রয়েছে এই তরমুজের। প্রতিদিন ১০-১৫ টি বাল্কহেডে করে  চাঁদপুর শহরের চৌধুরীঘাটে নিয়ে আসা হচ্ছে তরমুজ। আর সেই তরমুজ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার মানুষের চাহিদা মিটাচ্ছে। তরমুজের সরবরাহ বাড়ায় কর্মব্যস্ততা বেড়েছে ব্যবসায়ী ও শ্রমিকদের।
এদিকে কয়েকদিনের বৃষ্টির কারনে তরমুজের ব্যাপক ক্ষতি হয়েছে। যদিও গতবারের তুলনায় এবার তরমুজের দাম কম বলে দাবি করছেন ব্যবসায়ীরা।
 ব্যবসায়ী জানান, সরবরাহকৃত তিন শ্রেণির তরমুজের দাম পৃথকভাবে নির্ণয় করা হয়। বড় আকারের ১০০ তরমুজের দাম ২৬ থেকে ৩০ হাজার টাকা। এছাড়া মাঝারি ধরনের তরমুজের দাম ১৫-১৮ হাজার টাকা। আর ছোট তরমুজ ৮-১০ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
শ্রমিক ইয়াছিন জানান, চাঁদপুরে বেশি আসে ভোলার তরমুজ। এছাড়া বরিশালের বিভিন্ন অঞ্চল থেকে চাষীরা নিজ উদ্যোগে বাল্বগেটে করে তরমুজ নিয়ে আসে। জেলায় চাঁদপুর ও হাজীগঞ্জ উপজেলায় তরমুজের বড় দুটো ঘাট রয়েছে। এসব ঘাট থেকে জেলার চাহিদা মিটানোর পর কুমিল্লা, ব্রক্ষবাড়িয়া, চট্টগ্রামসহ দেশের দক্ষিণাঞ্চলে সড়ক পথে যাচ্ছে এই তরমুজ।
তরমুজের আড়ৎদার তারিফুল ইসলাম। তিনি জানান, এবারের তরমুজ সন্তোষজনক না। পানিতে নষ্ট হয়েছে অনেক তরমুজ। ফলন বেশি হওয়ায় দাম কম।

চৌধুরীঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী শিকদার ও সাধারণ সম্পাদক  কবির খান জানান, চৌধুরী ঘাটে প্রায় শতাধিক আড়ৎদার রয়েছে। পশ্চিমাঞ্চলে হঠাৎ বৃষ্টির পানি ঢুকে তরমুজের ফলন নষ্ট করেছে। তবে দাম বিগত বছরের তুলনায় কম।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন