POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ঝড়ের আঘাতে নৌকা উল্টে বৃদ্ধের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ২৭, ২০২৩ | সময়: ১০:২২ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে কচুরিপানা কাটতে গিয়ে ঝড়ে কবলে পড়ে নৌকা উল্টে শফিউল্লাহ বেপারী (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার বিকালে পৌরসভার টোরাগড় বড়কুল ডাকাতিয়া গুদাঁড়াঘাটে এ দুর্ঘটনা ঘটে। মৃত শফিউল্লাহ বেপারী টোরাগড় ভূঁইয়া বাড়ীর বাসিন্দা। সে ৫ সন্তানের জনক।

হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ জোবায়ের সৈয়দ জানান, শফিউল্লাহ্ বেপারী গরুর জন্য নৌকা যোগে কচুরিপানা কাটতে ডাকাতিয়া নদীতে যায়। ওইসময় ধমকা ঝড়ো হাওয়ায় নৌকা উল্টে গিয়ে বৃদ্ধ পানিতে ডুবে যায়।

স্থানীয়রা দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে আলীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন