POPULAR BD NEWS
Popular BD News Logo

আজ ৪ উইকেট পেলেই ইতিহাস গড়বেন সাকিব

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ২৭, ২০২৩ | সময়: ১:৩৩ অপরাহ্ণ

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক হতে মাত্র চার উইকেট প্রয়োজন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের। আজ আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে সেই সুযোগের সামনে দাঁড়িয়ে বিশ্বসেরা এই অলরাউন্ডার।

১০৭ ম্যাচের ১০৫ ইনিংসে ১৩৪ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ শিকারীর রেকর্ড দখলে রেখেছেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি।

সাউদির পরই আছেন সাকিব। ১১২ ম্যাচের ১১০ ইনিংসে ১৩১ উইকেট নিয়ে সর্বোচ্চ শিকারের তালিকায় দ্বিতীয়স্থানে আছেন সাকিব।

৭৮ ম্যাচে ১২৭ উইকেট নিয়ে তালিকার তৃতীয়স্থানে আছেন আফগানিস্তানের অধিনায়ক ও স্পিনার রশিদ খান।

এই সিরিজে সাকিব চারটি উইকেট পেলেই ২০ ওভারি ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার হবেন সাকিব আল হাসান।

সূত্র: যুগান্তর

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন